Zimbabwe cricketers in white uniforms celebrating with high-fives on the field after taking a wicket, while an Afghanistan batter in a white uniform and blue helmet walks away with his bat near the stumps.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে নতুন বিস্ময় জিম্বাবোয়ে! ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটে বিরল রেকর্ড গড়ে ফেলল তারা। আফগানিস্তানের বিরুদ্ধে শারজার টেস্টে দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করল জিম্বাবোয়ে। যে কীর্তি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশও করতে পারেনি। প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করেছিল আফগানিস্তানও। ফলে এই ম্যাচ জায়গা করে নিল রেকর্ডের পাতায়।

শারজায় আয়োজিত টেস্টে প্রথমে ব্যাট করে ৫০৪ রান তোলে জিম্বাবোয়ে। ব্রেন্ডন টেলরের ১৩১ এবং অধিনায়ক ব্রায়ান বেনেটের ১২৮ রানের ইনিংসে ভর করে এই স্কোর গড়ে তারা। পাল্টা ব্যাটিংয়ে ৫১৪ রান করে আফগানিস্তান। তিনটি শতরান আসে তাদের ইনিংসে। সাদিকউল্লাহ আতাল ১০৫, রহমানউল্লাহ ১১৩ এবং রহমত শাহ ১৭৩ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের ব্যাটারদের দাপট আরও বাড়ে। ১০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৫২৩/৫ স্কোরে পৌঁছে যায় তারা। ক্রেগ আরউইন ২০৬ এবং ওয়েসলি মাধেভিরে ১০০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

আইসিসির পরিসংখ্যান বলছে, টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করল। পাশাপাশি, এই প্রথম কোনও টেস্ট ম্যাচে দুই দলই নিজেদের দুই ইনিংসের প্রতিটিতে ৫০০ রানের বেশি তুলল। এক ম্যাচেই তৈরি হল একাধিক বিরল নজির। এই ম্যাচে আরও একটি বিশেষ কীর্তি গড়েছেন ক্রেগ আরউইন। ৪১ বছর ৮২ দিন বয়সে দ্বিশতরান করে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এই নজির গড়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। যদিও সর্বকালের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এরিক রোয়েনের। ১৯৫১ সালে ৪২ বছর ৬ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন তিনি। আর ১৯২৪ সালে ৪১ বছর ১৯৫ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জ্যাক হবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *