জনমত বাংলা নিউজ ডেস্ক : গত কয়েকটি মরসুমে সাফল্য অধরাই থেকেছে। এবার তাই দলের কোচিং স্টাফে বড় পরিবর্তনের সম্ভাবনা। ২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্বে থাকা স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় কে আসবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, নতুন কোচ হিসেবে একজনকে ইতিমধ্যেই বেছে নিয়েছে সি এস কে ম্যানেজমেন্ট। তবে চূড়ান্ত শিলমোহর দেওয়ার আগে অপেক্ষা করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তের জন্য। এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন ধোনি। চলতি মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সি এস কে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন ধোনি। সেই বৈঠকেই নতুন কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

২০০৯ সালে চেন্নাইয়ের কোচ হন ফ্লেমিং।এরপর দীর্ঘ ১৬ বছর কোচ ছিলেন। পাঁচটি ট্রফি জেতেন। কিন্তু গত তিনটি মরশুমে প্লেঅফে জায়গা পায়নি চেন্নাই সুপার কিংস। আর এবার শুরু হয়েছে কোচ বদলের জল্পনা। হেমাঙ্গ বাদানির নাম শোনা গিয়েছিল সি এস কের অন্দরে। যিনি গত মরশুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। তবে কে হবেন কোচ তা এখনো সেটা নিশ্চিত নয়। ফলে, বলাই যায় ধোনির হাতেই সি এস কে -র নতুন কোচ বাছাইয়ের শেষ চাবিকাঠি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *