জনমত বাংলা নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকলেও অক্টোবর মাসেও টাকা পাবেন, এটা নিশ্চিত নয়। কারণ অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যাচাইয়ে কেউ অযোগ্য বলে প্রমাণিত হলে তাঁর পরবর্তী কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় আগেই সতর্ক করেছেন।

এ প্রসঙ্গে মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও বহু আবেদনকারীর আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হয়নি। তাঁর কথায়, ১৭ আগস্ট অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। তবে যাচাই প্রক্রিয়া বা এনকোয়ারি এখনও জারি রয়েছে। যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে নাম বাতিল হবে। একবার টাকা পেয়েছেন মানেই যে স্থায়ীভাবে এই সুবিধা পাবেন, তা নয়।

এর আগেও মন্ত্রী জানিয়েছিলেন, অনেকেই অনলাইনে তথ্য গোপন করে আবেদন করেছেন। এখন বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে, নিয়ম না মানলে বাদ। এছাড়া যোগ্যতার শর্তও রয়েছে। অন্নপূর্ণা যোজনায় ২৫-৬০ বছরের মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। তবে স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতারা এই প্রকল্পের আওতায় পড়বেন না। যাচাইয়ের সময় এই দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *