on the left, an older woman wearing glasses and a BJP scarf with the party lotus symbol, hands folded in a greeting gesture, with Bengali text in the background; on the right, a man in a light blue kurta with glasses and a red tilak on his forehead, sitting at what appears to be a BJP event with the party logo visible behind him.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বুধবার উপনির্বাচনে জয়ী দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ। শপথ নিলেন নন্দীগ্রামে জয়ী বিজেপি বিধায়ক হাসিরানি রথ এবং রেজিনগরের বিজেপি বিধায়ক শাখারভ সরকার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সম্পন্ন হল দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করান স্পিকার রথীন্দ্র বসু।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম উপনির্বাচন ঘিরে নজর ছিল নন্দীগ্রাম ও রেজিনগরের দিকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। দুই আসনেই বড় জয় পান তিনি। তবে নিয়ম মেনে পরে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু। সেই আসনেই গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় উপনির্বাচন।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর, দুই আসন থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এরপর উপনির্বাচনে নন্দীগ্রামে হাসিরানি রথ এবং রেজিনগরে শাখারভ সরকারকে প্রার্থী করে বিজেপি। আর ফল প্রকাশের পর দেখা যায়, দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপির দুই প্রার্থী।

নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়ে রেকর্ড গড়েন হাসিরানি রথ। অন্যদিকে, সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও বড় ব্যবধানে জয় পেয়েছেন শাখারভ সরকার। হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে ৭৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে রেজিনগরে নজির গড়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *