জনমত বাংলা নিউজ ডেস্ক : Everest-এর জিরে গুঁড়োয় বিপদ। FSSAI-এর পরীক্ষায় অতিরিক্ত কীটনাশক মেলায় Everest-এর নির্দিষ্ট একটি ব্যাচের জিরে গুঁড়োকে ‘UNSAFE’ ঘোষণা করা হল। রান্নাঘরের এই পরিচিত মশলার ওই পুরো ব্যাচটি বাজার থেকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর।

জানা গিয়েছে, গোয়ায় Riverside Resorts & Holiday Homes Pvt Ltd থেকে Everest-এর জিরে গুঁড়োর একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। ল্যাবে পরীক্ষায় দেখা যায়, ওই জিরে গুঁড়োয় Azoxystrobin ও Thiamethoxam নামে দুটি কীটনাশকের পরিমাণ নিরাপদ মাত্রা বা MRL-এর চেয়ে অনেক বেশি। তাই Food Safety and Standards Act, ২০০৬ অনুযায়ী ওই নমুনাটিকে ‘UNSAFE’ ঘোষণা করা হয়। যদিও এরপর কোম্পানিকে আপিলের সুযোগ দেওয়া হয় এবং স্যাম্পেলটি Referral Food Lab-এ পাঠানো হয়। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতেও একই রেজাল্ট — কীটনাশকের মাত্রা বেশি। ফলে প্রথম রিপোর্টই সঠিক বলে প্রমাণিত হয়।

দ্বিতীয় পরীক্ষার পর FSSAI ওই পুরো ব্যাচটি বাজার থেকে বাতিল করার নির্দেশ দিয়েছে। Everest-কে এই বাতিলের রেকর্ড ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে এবং ভবিষ্যতের জন্য সংশোধনমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত পণ্যটির ব্যাচ নম্বর হল E080668761। অর্থাৎ, বাজারে থাকা Everest এর সমস্ত জিরে গুঁড়ো বিপদজনক নয়। তাই গ্রাহকদের আতঙ্কিত না হয়ে নিজেদের কেনা প্যাকেটের ব্যাচ নম্বর যাচাই করে নেওয়া জরুরি।

তবে শুধু Everest নয়, এদিন The Sugarr & Spice-এর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। FSSAI-এর পরিদর্শনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর সমস্যা মেলায় Creative Bakers and Confectioners Pvt Ltd, যারা The Sugarr & Spice ব্র্যান্ড চালায়, তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *