A yellow-and-white local passenger train standing on the railway tracks at a suburban station in India.

জনমত বাংলা নিউজ ডেস্ক : দূর্গাপুজোয় কলকাতার পাশাপাশি শহরতলির পুজোগুলিতেও বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শুধু মফস্বলের মানুষই নন, কলকাতার বহু বাসিন্দাও শহরতলির নামী পুজো দেখতে ভিড় জমাচ্ছেন। ফলে পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনে যাত্রীসংখ্যা বাড়তে পারে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে শিয়ালদহ মেন লাইনে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

রেল সূত্রে খবর, কৃষ্ণনগর, রানাঘাট ও কল্যাণী শাখায় মিলবে বিশেষ ট্রেন পরিষেবা। কৃষ্ণনগর-শান্তিপুর রুটেও চালানো হবে বিশেষ ইএমইউ লোকাল। রেলের ঘোষণা অনুযায়ী, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি ও রানাঘাটের জন্য বিশেষ ট্রেন ছাড়বে। কৃষ্ণনগর সিটি থেকে রাত ৮টায় শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়ার কথা। পাশাপাশি, রাত ৮টা ৮ মিনিটে রানাঘাট থেকে শিয়ালদহের উদ্দেশে ছাড়বে একটি লোকাল ট্রেন।

এর পাশাপাশি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি কল্যাণী লোকাল ছাড়বে। কল্যাণী থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেনের ছাড়ার সময় রাত ৮টা ৫৫ মিনিট। রাতের পরিষেবা থাকছে নৈহাটি, কল্যাণী ও কৃষ্ণনগরের মধ্যেও। রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে কৃষ্ণনগরের উদ্দেশে বিশেষ ট্রেন ছাড়বে। রাত ১২টা ৩৫ মিনিটে কৃষ্ণনগর থেকে নৈহাটিগামী ট্রেন ছাড়বে এবং রাত ২টোয় নৈহাটি থেকে কৃষ্ণনগরের উদ্দেশে ট্রেন চলবে। এ ছাড়াও শিয়ালদহ-রানাঘাট ও কল্যাণী-শিয়ালদহ রুটে রাতের বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে। পুজোর দিনগুলিতে কৃষ্ণনগর ও শান্তিপুরের মধ্যেও চলবে অতিরিক্ত লোকাল ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *