Cristiano Ronaldo and Lionel Messi holding Ballon d'Or trophies - football GOATs comparison

জনমত বাংলা নিউজ ডেস্ক : ফের রোনাল্ডো বনাম মেসি! B.O.A.T ভোটে মেসিকে টেক্কা রোনাল্ডোর। ব্যালন ডি অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম ‘Ballon d’Or of All Time’ ফ্যান ভোটে প্রথম স্থান দখল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় স্থানে লিওনেল মেসির ২০১২ সালের ব্যালন জয়, তৃতীয় স্থানে রোনাল্ডোর ২০১৭ সালের সাফল্য।

২০০৭-০৮ মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন সিআর সেভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেন তিনি। তাঁর পারফরম্যান্সে ভর করেই প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতে ম্যান ইউ। সেই অসাধারণ মরশুমই এবার ভক্তদের ভোটে পেল সেরার স্বীকৃতি।

B.O.A.T ভোটের সেরা ১০-এ মেসি ও রোনাল্ডোর পাঁচটি করে মরশুম। সর্বকালের সেরা ব্যালন ডি অর জয় বেছে নেওয়ার তালিকায় দুই মহাতারকার দাপট স্পষ্ট। রোনাল্ডোর ২০০৮, ২০১৭, ২০১৬, ২০১৪ ও ২০১৩ সালের সাফল্য জায়গা পেয়েছে প্রথম ১০-এ। মেসির পাঁচটি মরশুম হল ২০১২, ২০২৩, ২০১৫, ২০১১ ও ২০০৯।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগে ৩১টি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিরুদ্ধেও গোল করেন তিনি। সেই মরশুমে তাঁর অসামান্য পারফরম্যান্সই তাঁকে ব্যালন ডি অর এনে দেয়। তবে মেসিও কোনও অংশে কম ছিলেন না। ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে মোট ৯১টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। গোল করার অবিশ্বাস্য দক্ষতায় সেই বছরকে মেসির কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে দেখা হয়।

ব্যালন ডি অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ফ্যান ভোটের আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে ফুটবলপ্রেমীরা ১০টি সেরা ব্যালন ডি অর জয়ী মরশুমের মধ্যে নিজেদের পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ পান। তবে, এই ভোটের উদ্দেশ্য কোনও ফুটবলারের গোটা কেরিয়ারকে মূল্যায়ন করা নয়, বরং তাঁর ব্যালন ডি অর জয়ের মরশুমগুলির মধ্যে সেরা পারফরম্যান্সকে বেছে নেওয়া। সেই লড়াইয়ে রোনাল্ডোর ২০০৮ সালের মরশুমের জয় তাঁর প্রতি ভক্তদের ভালোবাসা ও জনপ্রিয়তাকে তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *