Split image showing Uttarakhand village with green fields and mountains, helicopter flying in cloudy sky during rescue operation

জনমত বাংলা নিউজ ডেস্ক : বদ্রীনাথ থেকে দেহরাদুন ফেরার পথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। মাঝপথেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর মেলে। পাইলট-সহ হেলিকপ্টারে থাকা ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, বদ্রীনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় একটি হেলিকপ্টার। শুক্রবার চামোলি জেলার আকাশে ওড়ার সময় আচমকাই কপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়েই তল্লাশিতে নামে প্রশাসন। নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে পাঠানো হয় আরও একটি কপ্টার। উদ্ধারকারী হেলিকপ্টারের সদস্যরা পাহাড়ের উপর কপ্টারের ভাঙা অংশ দেখতে পান। তাতেই হেলিকপ্টারটি ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

সূত্রের খবর, পাইলট-সহ কপ্টারে থাকা ছয়জনেরই মৃত্যু হয়েছে। তবে কোথায় ঠিক দুর্ঘটনাটি ঘটেছে এবং মৃতদের নাম-পরিচয় কী, তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উত্তরাখণ্ড পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *