Split image - on the left, two badly damaged black cars after a head-on collision and fire on a flyover; on the right, a woman in a pink and white floral dress with a white dupatta speaking from an office with Government of West Bengal poster in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : মা ফ্লাইওভারে ফের বড়সড় দুর্ঘটনা! শনিবার সকালে দুই গাড়ির সংঘর্ষে আহত অন্তত ৪ জন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ফ্লাইওভারে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যান চলাচল শুরু হয়। এদিকে, দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, এমন ঘটনায় ‘মার্ডার কেস’ বা খুনের চেষ্টার মামলা হওয়া উচিত।

জানা গিয়েছে , শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে ঢুকে পড়ে। সেই সময় উলটো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ধাক্কার অভিঘাতে দু’টি গাড়িরই এয়ারব্যাগ খুলে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। অন্যদের ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।

মা ফ্লাইওভারে দুর্ঘটনার ঘটনায় দু’টি গাড়িকেই আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পার্ক সার্কাসের দিক থেকে বেপরোয়া গতিতে আসছিল একটি গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে ঢুকে পড়ে সেটি। ঠিক সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই ছিটকে যায়। দু’টি গাড়ির এয়ারব্যাগ খুলে গেলেও আহত হন অন্তত ৪ জন যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *