Metro train traveling on an elevated railway track above a city road, with buildings and traffic visible in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বড়দিনের আগেই সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হয়ে গেল শনিবার। সব ঠিকঠাক থাকলে ২৫ ডিসেম্বরের আগেই কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ ছুটবে মেট্রো।

জানা গিয়েছে, বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কাজ শেষ। ট্রায়াল রানে সিগন্যালিং ব্যবস্থা ও অত্যাধুনিক CBTC প্রযুক্তি খতিয়ে দেখা হচ্ছে। ট্রায়াল সফল হলেই রুট পরিদর্শন করবেন রেলওয়ে সেফটি কমিশনার। তাঁর ছাড়পত্র মিললেই শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিমি পথে মেট্রো চলছে। নতুন বেলেঘাটা-সেক্টর ফাইভ অংশ জুড়লে মোট দৈর্ঘ্য হবে ১৫ কিমিরও বেশি। চিংড়িঘাটায় দীর্ঘদিন আটকে থাকা কাজ মেটার পরই এই ট্রায়াল রান সম্ভব হল।

অরেঞ্জ লাইন সম্পূর্ণ রূপে চালু হলে লাভবান হবেন নিত্যযাত্রীরা। দক্ষিণ থেকে সল্টলেক সেক্টর ফাইভে অফিস যাতায়াতের সময় কমবে অনেকটাই। রেহাই মিলবে ইস্টার্ন বাইপাস ও চিংড়িঘাটা মোড়ের যানজট থেকে। নতুন অংশে থাকছে তিনটি স্টেশন – গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভ। বড়দিনের আগেই বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *