জনমত বাংলা নিউজ ডেস্ক : ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় ধাক্কা। ২০২৫-এ রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তির কোনও আইনি ভিত্তি নেই, সাফ জানাল কলকাতা হাই কোর্ট। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটও তাই অবৈধ। এই রায়ে চলতি বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এক পরীক্ষার্থীর ওবিসি-এ সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংয়ের বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়। আদালত স্পষ্ট জানায়, যে সরকারি নির্দেশের ভিত্তিতে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই নির্দেশেরই কোনও আইনি বৈধতা নেই। ফলে ওই নির্দেশের ভিত্তিতে প্রাপ্ত সার্টিফিকেটও বৈধ হতে পারে না। সেই যুক্তিতেই ২০২৫ সালের বিজ্ঞপ্তির আওতায় দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলিকে শুরু থেকেই বাতিল বলে গণ্য করেছে আদালত।

হাই কোর্টের পর্যবেক্ষণ, ২০২৪-এর ২২ মে-র রায়ে ওবিসি শ্রেণিবিন্যাস ও সংরক্ষণ বাতিল হয়েছিল। তারপর রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির কোনও আইনি ভিত্তি নেই। তবে ২০১০-এর আগের ওবিসি তালিকায় যাঁদের নাম বৈধ, তাঁদের নতুন করে আবেদন করতে হবে।

তবে, এই রায়ের প্রভাব পড়তে পারে চলতি বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। আদালতের নির্দেশ, নিট-এর মতো পরীক্ষায় ২০২৫-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে ওবিসি দাবি করা প্রার্থীদের সাধারণ হিসেবে ধরা হবে। পড়ুয়াদের কথা ভেবে রাজ্য চাইলে ব্যবস্থা নিতে পারে, তবে তা বাধ্যতামূলক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *