জনমত বাংলা নিউজ ডেস্ক : বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস! শনিবার সামশেরগঞ্জের বাড়িতে আগুন লাগার সময় ভিতরেই ছিলেন তিনি। বিধায়ককে প্রথমে তাঁরই মালিকানাধীন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে, বিধায়কের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সাগরদিঘির বিধায়কের দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বায়রন বিশ্বাসের চিকিৎসার যাবতীয় খোঁজখবর তিনি নিজে নেবেন। প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচন থেকেই লাইমলাইটে বায়রন বিশ্বাস। সুব্রত সাহার অকালপ্রয়াণে হওয়া সেই ভোটে কংগ্রেসের হয়ে তৎকালীন শাসকদলকে হারিয়ে দেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বায়রন। এরপর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের মধ্যেও নিজের আসন ধরে রাখেন তিনি।
