জনমত বাংলা নিউজ ডেস্ক : যোগ্যতা রয়েছে, আবেদনও সঠিক—তারপরও কেন অ্যাকাউন্টে ঢুকছে না যোজনার টাকা? এর পিছনে থাকতে পারে আধার লিঙ্কের সমস্যা, DBT সংক্রান্ত জটিলতা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও গরমিল। তাই টাকা আসার অপেক্ষায় না থেকে আগে থেকেই কয়েকটি বিষয় যাচাই করে নিন। কী কী চেক করা জরুরি, দেখে নিন।

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে চান? সতর্ক থাকুন! সরকার এই টাকা DBT করে সরাসরি আপনার ব্যাঙ্কে পাঠাবে। কিন্তু আবেদন পাশ হলেই টাকা ঢুকবে না। টাকা পেতে হলে এই ৩টে শর্ত মানতেই হবে:
১. আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে
২.সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে
৩. সবচেয়ে জরুরি – DBT চালু থাকতে হবে

মনে রাখবেন, আধার লিঙ্ক আর DBT এক জিনিস নয়। শুধু আধার লিঙ্ক করলেই হবে না, আপনার আধারটি NPCI-তে সিড এবং DBT-র জন্য Active আছে কিনা দেখে নিন। DBT Active না থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। তাই দ্রুত আপনার ব্যাঙ্কে যোগাযোগ করে আধার সিডিং করিয়ে নিন।

DBT Active করতে কী লাগবে? সঙ্গে রাখুন, আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্কে গিয়ে NPCI সিডিং-এর ফর্ম পূরণ করুন। অ্যাকাউন্ট অবশ্যই নিজের নামে হতে হবে। আবেদন পত্রে, আধার ও পাসবুকে নাম ও অ্যাকাউন্ট নম্বর একই আছে কিনা ভালোভাবে মিলিয়ে নিন, ভুল থাকলেই টাকা আটকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *