Several trucks engulfed in flames at night, with towering fire and thick smoke spreading across the scene.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ঝাড়গ্রামের জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে ছাই একের পর এক লরি। বৃহস্পতিবার মধ্যরাতে চিয়াপাড়ার কাছে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লরি। দুর্ঘটনার পরই লরিটিতে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের লরিগুলিতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক গাড়িকে। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চিঁচড়ার দিক থেকে আসার সময় চিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লরি। ওই লরিতে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে আশপাশে থাকা অন্যান্য লরিগুলিকেও। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক গাড়ি। বিধ্বংসী আগুনে চারটি লরিই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও কোনওক্রমে প্রাণে বেঁচে যান লরির চালক। আগুন লাগার খবর ছড়াতেই চিয়াপাড়া সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারাল এবং কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *