A split image featuring a woman wearing a grey saree and black blouse on the left, and a man wearing black attire and eyeglasses on the right.

জনমত বাংলা নিউজ ডেস্ক : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব লালবাজারের! পুজোর পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল। এই মামলায় তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নামও সামনে এসেছে। এবার আভেরি সেনকে লালবাজারে ডেকে পাঠানো হল। আজই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, দুর্গাপুজোর পাস বিক্রির টাকা জমা পড়েছে আভেরি সেনের অ্যাকাউন্টে। এমনকী সরকারি টেন্ডার দুর্নীতির টাকাও সেখানে ঢুকেছে বলে অভিযোগ। এই বিপুল অর্থের উৎস কী, কত টাকা জমা পড়েছে, কারা সেই টাকা পাঠিয়েছেন—সবকিছু খতিয়ে দেখতেই আজ আভেরিকে তলব করেছে পুলিশ।

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর থেকেই তদন্তের জাল গুটোচ্ছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর পাস জালিয়াতি এবং কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় আগেই লালবাজারে হাজিরা দিয়েছিলেন তাঁর স্ত্রী মধুছন্দা সেন। গত শনিবার বিকেলে হাজির হয়ে প্রায় তিন ঘণ্টা SIT-এর জেরার মুখে পড়েন তিনি। তদন্তকারীদের অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রির দুর্নীতিতে যুক্ত ছিল ইন্দ্রনীল ও মধুছন্দার সংস্থা। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের মাত্র তিন দিনের মধ্যেই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার একই মামলায় তলব করা হল তাঁদের মেয়ে আভেরি সেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *