BJP leader Suvendu Adhikari speaking at a press conference, wearing a white kurta and glasses with a red tilak on his forehead, gesturing with his left hand in front of two microphones.

জনমত বাংলা নিউজ ডেস্ক : রাজ্যে ফের বড়সড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কালীপুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। বুধবার সকালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখান থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারী জানান, আগামী ২০২৭ সালে রাজ্যে ৭ হাজার ১৯০ জনকে নতুন করে নিয়োগ করা হবে।

এদিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭ হাজার ১৯০টি পদে নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরই এই দফতরে কর্মী নিয়োগের কথা জানিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার বুধবারের পর্যালোচনা বৈঠকের পর নিয়োগের সংখ্যা এবং সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। দীপাবলির পর নিয়োগের নিয়মে পরিবর্তন আনা হবে এবং ২০২৭ সালেই নতুন কর্মী নিয়োগ করা হবে।

এছাড়াও আপাতত ১ হাজার চুক্তিভিত্তিক কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, দফতরে পর্যাপ্ত কর্মী না থাকায় যাতে কোনও উন্নয়নমূলক কাজ থমকে না যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। বিশেষ করে ইঞ্জিনিয়ারের ঘাটতি মেটানো এবং পঞ্চায়েত স্তরে কাজের গতি বাড়াতেই এই নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, নিউটাউনে তৈরি হতে চলেছে নতুন পঞ্চায়েত ভবন। ৫ একর জমির উপর এই ভবন নির্মাণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, রাজ্য সরকারের তরফে এটি উপহার। যে এলাকায় প্রশাসনিক ভবন ও বিধানসভা তৈরি হচ্ছে, সেখানেই পঞ্চায়েত দফতরের নতুন ভবনও গড়ে তোলা হবে। ফলে পঞ্চায়েত দফতরের পরিকাঠামোয় নতুন সংযোজন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *