A large group of men posing for a group photo outdoors in front of a white bus, many holding gift bags and backpacks, with trees in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া ১৯ জন ভারতীয় নাবিককে দেশে ফেরাতে তৎপর ভারত। ইয়েমেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। দূতাবাসের এক্স পোস্টে বলা হয়েছে, হোদেইদাহ ও সানায়া শহরে আটকে রয়েছেন ওই ১৯ জন ভারতীয়। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

লোহিত সাগরে নৌকাডুবির পর ইয়েমেনে আটকে পড়েছিলেন ১৯ জন ভারতীয় নাবিক। ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওই দুর্ঘটনা ঘটে। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নাবিকদের উদ্ধার করে ইয়েমেনে রাখা হয়েছিল। গত দু’সপ্তাহেরও বেশি সময় সানায়া ও হোদেইদাহ শহরে আটকে ছিলেন তাঁরা। রবিবার তাঁদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস।

গত ২৩ অক্টোবর ভারতীয় নাবিকদের নিয়ে যাওয়া একটি জাহাজ ইয়েমেনের হোদেইদাহ শহরের কাছে হামলার শিকার হয় বলে জানা গিয়েছিল। হুথি মুখপাত্র ইয়াহা সারি দাবি করেন, লোহিত সাগরের ইউগার দ্বীপ সংলগ্ন এলাকায় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তাঁর দাবি, এরপর হুথি বাহিনী নাবিকদের উদ্ধার করে। উল্লেখ্য, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি ইয়েমেনের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। অন্যদিকে, ইয়েমেনের একাধিক জায়গায় সৌদি হামলার খবরও সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *