জনমত বাংলা নিউজ ডেস্ক : দীর্ঘ চার বছর পর ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার। ২০২২ সালে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন তিনি। তারপর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে আর জায়গা হয়নি তাঁর। এই চার বছরে বদলে গিয়েছে ক্রিকেটের অনেক হিসাব। কিন্তু এবার ফের খুলল জাতীয় দলের দরজা। ২০২২ সালের পর আবারও ভারতের টি-টোয়েন্টি জার্সিতে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে।

মঙ্গলবার বিসিসিআই-এর তরফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করা হয়। সেখানেই ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নজর কাড়ে ক্রিকেট প্রেমীদের। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই ছিল ভারতের জার্সিতে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থেকেছেন ভুবনেশ্বর কুমার। জাতীয় দলে তাঁর জন্য দরজা বন্ধ থাকলেও আইপিএলে নিজেকে প্রমান করে গিয়েছেন তিনি। ২০২৫ ও ২০২৬ এর আইপিএলে আরসিবি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভুবনেশ্বরের। নতুন বলে দুরন্ত সুইং থেকে শুরু করে মিডল ওভারে ব্রেকথ্রু, ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং—সবেতেই ধারাবাহিক ছিলেন এই পেসার।

২০২২ সালের জাতীয় দল ছাড়ার পর মনে করা হয়েছিল, আর কোনও দিনও জাতীয় দলে ফিরতে পারবেন না ভুবনেশ্বর। কিন্তু ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়ে দীর্ঘ চার বছর পর কামব্যাক করলেন তিনি। অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর নতুন দায়িত্বে এসেছেন প্রজ্ঞান ওঝা। আর তারপরেই দলে ফিরলেন ভুবনেশ্বর। ফলে তিনি ২০২৭ ওডিআই বিশ্বকাপে তাঁকে বাইশ গজে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর পাশাপাশি জাতীয় দলে মহম্মদ শামিরও ফেরার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *