জনমত বাংলা নিউজ ডেস্ক : অক্টোবর মাস শুরু হতেই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে জোর চর্চা শুরু রাজ্যে। জানা গিয়েছে, খুব শীঘ্রই বেকার ভাতার ফর্ম ফিল-আপ শুরু করবে রাজ্য সরকার। কারা আবেদন করতে পারবেন? কী ডকুমেন্ট লাগবে? আবেদন পদ্ধতি কী? রইল বিস্তারিত।

এই প্রকল্পে স্নাতক পাশ বেকারদের মাসে ৩,০০০ টাকা এবং বাকিদের মাসে ২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। তবে টাকা পেতে মানতে হবে বেশ কিছু শর্ত। শর্ত পূরণ হলেই টাকা দেবে সরকার। যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য ৭টি নথি বাধ্যতামূলক। সেগুলি হল-
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. বার্থ সার্টিফিকেট
৪. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৫. সর্বোচ্চ ডিগ্রির মার্কশিট
৬. সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট
৭. ব্যাঙ্কের পাসবই
এর সঙ্গে আবেদনকারীর ছবিও লাগতে পারে।

যুবশক্তি প্রকল্পে অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে যুবশক্তি পোর্টালে, আর অফলাইনে পুরসভা বা বিডিও অফিসে ফর্ম জমা দিতে হবে। ভেরিফিকেশনের পর মিলবে মাসে ২-৩ হাজার টাকা। প্রসঙ্গত, তৃণমূল আমলে যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। বিজেপি সরকারের যুবশক্তি প্রকল্পে ভাতা দ্বিগুণ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *