A large dredging vessel with cranes and a tall exhaust pipe floating on calm sea water, with two other cargo ships visible in the hazy background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ায় সামরিক অভিযান প্রায় শেষের পথে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার পরেই পাল্টা হুঁশিয়ারি ইরানের। যুদ্ধের অবসান ঘটাতে হলে আমেরিকাকে মানতে হবে ইরানের সাত দফা শর্ত। এমনই কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আমেরিকা নিজেরাই সংকটের মুখে পড়েছে। এবার সংঘাত বন্ধ করে নতুন বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।

ইরানের সাতটি শর্তের মধ্যে রয়েছে—সব রণাঙ্গনে অবিলম্বে সংঘর্ষ বন্ধ, হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জলপথ খুলে দেওয়া, ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করা। অন্যদিকে, ট্রাম্পের দাবি, ইরান ইস্যু শেষ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে সামরিক পদক্ষেপের জন্য আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন ও কুয়েত-সহ উপসাগরীয় দেশগুলির সমর্থন নিয়েও বড় দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, হরমুজ প্রণালী ঘিরে নৌ অবরোধ এবং নতুন ‘অপারেশন আয়রন গেট’ চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে উপসাগরীয় দেশগুলি। একইসঙ্গে ইরানের হাতে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র থাকা চলবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে যুদ্ধ শেষের ইঙ্গিতের মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *