ISRO's GSLV-F18 rocket carrying NVS-03 navigation satellite lifting off at night from the second launch pad of Satish Dhawan Space Centre in Sriharikota with bright flames from its boosters.

জনমত বাংলা নিউজ ডেস্ক : মহাকাশে ফের সাফল্য ইসরোর। শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল দেশীয় ন্যাভিগেশন স্যাটেলাইট NVS-03। ভারতের নিজস্ব জিপিএস সিস্টেম ‘NavIC’-কে আরও নিখুঁত ও শক্তিশালী করতেই এই মিশন। সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান এবং বলেন, এর সুফল পাবে দেশের সাধারণ মানুষ।

শুক্রবার রাত ১১টা ৫১, শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ GSLV-F18-এর। মাত্র ২০ মিনিটের মধ্যেই NVS-03 উপগ্রহকে তার নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিল রকেটটি। উৎক্ষেপণের দিকে কড়া নজর রাখছিলেন ইসরো প্রধান ড. ভি নারায়ণন। মিশন সফল হতেই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উপগ্রহটির নেপথ্যে থাকা সমস্ত বিজ্ঞানী ও সংস্থাকে ধন্যবাদ জানান।

সাফল্যের পরেই বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, GSLV-F18-এর সফল উৎক্ষেপণ জটিল প্রযুক্তিতে দেশকে স্বনির্ভর হওয়ার দিকে এক ধাপ এগিয়ে দিল। অত্যাধুনিক NVS-03 স্যাটেলাইটের সুবিধা পাবে দেশের সাধারণ মানুষও। কী এই NVS-03? এটি ইসরোর দ্বিতীয় প্রজন্মের ন্যাভিগেশন স্যাটেলাইটের তৃতীয় উপগ্রহ। ভারতের নিজস্ব জিপিএস – NavIC-কে আরও নির্ভুল করতেই এর তৈরি। এর ফলে ভারতের নিজস্ব পজিশনিং ও টাইমিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *