জনমত বাংলা নিউজ ডেস্ক : পুজোর আগে কি বাড়বে ডিএ? সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু। উৎসবের মরশুমেই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হতে পারে বলে আশা করছেন কর্মী সংগঠনগুলি। কত শতাংশ বাড়তে পারে, তা নিয়ে এল বড় খবর।

কেন্দ্রের নিয়ম অনুযায়ী বছরে দু’বার ডিএ বাড়ে — জানুয়ারি ও জুলাই থেকে কার্যকর হয়। চলতি বছরের অগাস্ট মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ১.২ পয়েন্ট বেড়ে ১৫৪.৪-এ পৌঁছেছে। আগামী দিনে ডিএ বৃদ্ধিতে এই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এবিষয়ে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং পটেল বলেছিলেন, দশেরার আগেই ডিএ সংক্রান্ত বড় ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেছিলেন, অক্টোবরের বেতনের সঙ্গেই মিলতে পারে বর্ধিত ডিএ, সঙ্গে জানুয়ারি থেকে ছয় মাসের বকেয়া।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরবর্তী ডিএ সংশোধন জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা। যদিও এ নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। তবে বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ৩ থেকে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ বা ৬৪ শতাংশে পৌঁছতে পারে। এ নিয়ে গত কয়েক মাস ধরে জল্পনা চলছে। এখনও জুলাই চক্রের ডিএ বৃদ্ধি নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে উৎসবের আবহে ঘোষণা আসতে পারে বলে আশা করছে কর্মী সংগঠনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *