জনমত বাংলা নিউজ ডেস্ক : রেজিনগর উপনির্বাচনে চাঞ্চল্যকর পরিসংখ্যান। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ রাউন্ডের শিটে তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী একটি বুথে শূন্য ভোট পেয়েছেন। তালিকার ৪ নম্বর কলমের ৬ নম্বর লাইনে দেখা যাচ্ছে, ২০ নম্বর পোলিং স্টেশনে ‘০’ ভোট পেয়েছেন দীর্ঘদিনের বিধায়ক রবিউল আলম চৌধুরী।

৩ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার পেয়েছেন ৭৯৫১ ভোট। অনেকটাই পিছিয়ে আমজনতা উন্নয়ন পার্টির গোলাম নবি আজাদ – ৪২৪৪ ভোট। তৃণমূলের রবিউল আলম চৌধুরী ৫৩৩, কংগ্রেসের আব্দুল্লাহিল কাফি ৪১৪, গণতান্ত্রিক তৃণমূলের শফিউজ্জামান ১৯৫ এবং সিপিএমের মহম্মদ সৈয়দ ১৭৫ ভোট পেয়েছেন।

২০১৩ সাল থেকে রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, মমতার দীর্ঘদিনের সঙ্গী। এবারের উপনির্বাচনেও তাঁর উপরই ভরসা রেখেছিলেন মমতা। কিন্তু ১৯ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ ও প্রতীক সমস্যার কথা বলে প্রার্থীপদ প্রত্যাহার করেন তিনি। ২ ঘণ্টার মধ্যেই মমতার নির্দেশে সিদ্ধান্ত বদলে ফের লড়াইয়ে ফেরেন।ভোটের দিন সকালে ভোট দিলেও সারাদিন আর দেখা যায়নি তাঁকে। ভোট মিটতেই রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে ভোট লুট ও কারচুপির অভিযোগ তোলেন এবং সব বুথে পুনর্নির্বাচনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *