জনমত বাংলা নিউজ ডেস্ক : মৃত ভোটার ও ভুয়ো নাম ভোটার তালিকায় রাখা নিয়ে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাবে পাল্টা সরব হয়েছে গেরুয়া শিবির।

বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে স্মৃতি ইরানি প্রশ্ন তোলেন, কোনও ভোটার মারা গেলে বা একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলে সেই নামগুলি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা কেন করছে কংগ্রেস? তাঁর বক্তব্য, ভোটার তালিকায় মৃত ও ডুপ্লিকেট নাম চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণ স্পষ্ট করা উচিত কংগ্রেসের। ইতিমধ্যেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। বুথ স্তরের আধিকারিকরা নোটিস পাওয়া ভোটারদের বাড়িতে গিয়ে নথি যাচাই করবেন। কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ না করে কংগ্রেসের উচিত নিজেদের অবস্থান সম্পর্কে জানানো। এছাড়াও কংগ্রেসের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছেন স্মৃতি। তিনি প্রশ্ন তুলে বলেন, কেরালা, কর্ণাটক, পাঞ্জাব ও হিমাচল প্রদেশেও বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, সেখানেও কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ করছে কংগ্রেস।

স্মৃতি ইরানির আরও অভিযোগ, নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা বাড়ানোর পরিবর্তে কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকেই নিশানা করছে। তাঁর দাবি, কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করে দেশের গনতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। মানুষের সমর্থন না পেয়েই গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলছে কংগ্রেস। অন্যদিকে, পাল্টা কংগ্রেসের বক্তব্য কী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *