জনমত বাংলা নিউজ ডেস্ক : অন্নপূর্ণা যোজনা থেকে বার্ধক্য ভাতা – সব সরকারি প্রকল্পের সুবিধা এবার এক ছাদের তলায়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে তিন দিনের বিশেষ ‘সেবা সেতু অভিযান’ শুরু করেছে রাজ্য সরকার, যেখানে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করতে পারছেন সাধারণ মানুষ।

রাজ্যের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ‘সেবা সেতু ক্যাম্প’। তবে আলাদা করে নজর কেড়েছে নদীয়া জেলা। মাত্র তিন দিনে ১৮৩টি ক্যাম্পে প্রায় আড়াই লক্ষ মানুষ এসেছেন সরকারি সুবিধা নিতে, জমা পড়েছে প্রায় ৩ লক্ষ আবেদন। আশ্চর্যের বিষয়, রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা চললেও নদিয়ায় বাজিমাত করেছে বার্ধক্য ভাতা। জমা পড়েছে ১,৫৪,৬০৮টি আবেদন। এর কারণও স্পষ্ট — সম্প্রতি বিজেপি সরকার বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। বার্ধক্য ভাতার পরেই সবচেয়ে বেশি সাড়া মিলেছে বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবায়।

বাংলা সহায়তা কেন্দ্রেও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পেও আবেদনের ঢল। আয়ুষ্মান ভারত যোজনায় ১১,৫২৪টি এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৩,১৪১টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি কৃষি, কর্মসংস্থান, শিক্ষা, আবাসন ও ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রেও বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *