জনমত বাংলা নিউজ ডেস্ক : অক্টোবর মানেই দুর্গাপুজো। গত মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা রাজ্যের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দিয়েছে রাজ্য সরকার, ১৭ সেপ্টেম্বর থেকে টাকা ঢোকা শুরু হয়। এবার পুজোর মাসে ফের কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, তা নিয়ে প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।
অন্নপূর্ণা যোজনার টাকা সাধারণত মাসের ১৫ তারিখের পর থেকেই ঢোকে। অক্টোবরে ১৭ তারিখ ষষ্ঠী, তাই ভাতার টাকা পুজোর মধ্যেই ঢুকবে কি না, তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। যদিও প্রশাসনের তরফে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, পুজোর আগেই অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে টাকা পেয়ে যাবেন উপভোক্তারা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তাই পুজোর মাসে টাকা ছাড়তে দেরি হবে না বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, ৪ থেকে ১০ তারিখের মধ্যে টাকা ক্রেডিট শুরু হতে পারে, কোনও কারণে দেরি হলে ১১ থেকে ১৭ তারিখের মধ্যে টাকা ঢুকবে।
