জনমত বাংলা নিউজ ডেস্ক : বর্ধমানের বিসি রোড পরিদর্শনে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেআইনি ফুটপাথ দখল নিয়ে আগেও বহুবার সরব হয়েছেন তিনি। এবার সরেজমিনে পরিস্থিতি দেখে ডেডলাইন বেঁধে দিলেন রাস্তা দখলমুক্ত করার।

বর্ধমানের বিসি রোড পরিদর্শনে গিয়ে বেআইনি পার্কিং দেখে ক্ষোভে ফেটে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “কার্জন গেটের রাস্তা ঐতিহাসিক। নোংরা করবেন না। পার্কিং সোজাভাবে হবে। পরশুদিন এসে যেন দেখি গেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঝকঝক করছে।” ফুটপাথে পরপর সাইকেল-বাইক রাখায় যান চলাচলে সমস্যা হচ্ছে দেখে পুরসভার আধিকারিককে কড়া নির্দেশ দেন মন্ত্রী — ফুটপাথের এক-তৃতীয়াংশ পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে, বাইক-সাইকেল সরাতে হবে, রাস্তা আবর্জনামুক্ত করতে হবে। দু’দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যকে আবর্জনামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন অগ্নিমিত্রা পাল। রাস্তাঘাট পরিষ্কারের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখতে নিয়মিত পরিদর্শনে বের হন তিনি। গতকাল আচমকা বর্ধমানের বিসি রোড পরিদর্শনে যান তিনি। সেখানে দু’ধারে বেআইনি পার্কিংয়ের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তাটি দখলমুক্ত করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *