Close-up photo of US President Donald Trump wearing a dark navy suit, white shirt and red tie with a small American flag pin on his lapel, looking serious, with a blurred window and US flag in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পিছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল, কার্যত তা স্বীকার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের শক্তিশালী ফলাফলের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পথে তারা। ফলে ট্রাম্পের আইন প্রণয়ন কর্মসূচি নিয়ে আগামী দিনে বড়সড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা এমন কিছু আইন তাঁর কাছে পাঠাবে, যা একেবারেই অযৌক্তিক। সেগুলিতে তিনি ভেটো প্রয়োগ করবেন। তবে কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরাই আলোচনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করবে।

ইরান যুদ্ধ যে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ে চাপ বাড়িয়েছিল, তা মেনে নিয়েছেন ট্রাম্প। যদিও তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের গুরুত্ব ভোটাররা বুঝতে পেরেছেন এবং সেই সিদ্ধান্তকে সমর্থনও করেছেন। ট্রাম্পের বক্তব্য, নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ ছিল ইরান যুদ্ধ। তবে এই পরাজয়ের মধ্যেও ইরান নিয়ে নিজের অবস্থান থেকে সরতে নারাজ তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *