জনমত বাংলা নিউজ ডেস্ক : দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর উৎসবের আনন্দের মাঝেই রাজ্যের বহু মহিলার মনে একটাই প্রশ্ন—অক্টোবর মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? পুজোর খরচ সামলাতে এই আর্থিক সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। এরই মধ্যে মহাষষ্ঠীর আগেই সামনে এল অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট।
গত মাসে ১৭ সেপ্টেম্বর থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হয়। তাই অনেকেই ভাবছেন, এই মাসেও ১৭ তারিখ থেকেই টাকা ঢুকবে। তবে এবার পরিস্থিতি আলাদা। ১৬ অক্টোবর থেকেই শুরু যাচ্ছে পুজো। ফলে সেই সময় টাকা পাঠানো হবে না বলেই মনে করা হচ্ছে। অক্টোবরের টাকা নিয়ে সরকার এখনও কিছু জানায়নি। তবে একাধিক সূত্র বলছে, পুজোর আগেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে। সম্ভাব্য সময়সীমা ১২ থেকে ১৫ অক্টোবর।
অন্যদিকে, অক্টোবরে অন্নপূর্ণা যোজনা ক্রেডিট হওয়ায় আগেই ‘অযোগ্য’ আবেদনকারীদের বাদ দিচ্ছে রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মহিলা সরকারি চাকরিজীবী ও পেনশন উপভোক্তা হলে, আয়কর দাতা হলে এবং তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে তাঁর অন্নপূর্ণা যোজনা বন্ধ করে দেওয়া হবে।
