জনমত বাংলা নিউজ ডেস্ক : নোবেল অধরাই! ৮ যুদ্ধ থামানোর দাবি করে শান্তিতে নোবেলের প্রধান দাবিদার ছিলেন ট্রাম্প। কিন্তু এবারও হাতছাড়া পুরস্কার। নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নাভি পিল্লাই। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষোভের বশে নোবেল কমিটির সঙ্গে যুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প।

গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করা আদালত আইন লঙ্ঘন করছে, স্বাধীন নয়, গঠনকারী দেশগুলির স্বার্থে চলছে, এমনই দাবি করেছে হোয়াইট হাউস। সীমা অতিক্রম করলে ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে নেপথ্যে নোবেল-ক্ষোভ? এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন ট্রাম্প। বলেন, এই সিদ্ধান্ত নরওয়ের ভাবমূর্তি কলঙ্কিত করেছে। ট্রাম্পের ক্ষোভ, “নোবেল এমন একজনকে দেওয়া হল যার নামই শুনিনি। শান্তির জন্য আমার কাজকে উপেক্ষা করা হচ্ছে। ৮টি যুদ্ধ থামিয়েছি, আমার ৮টা নোবেল পাওয়া উচিত।” ইরান প্রসঙ্গে বলেন, “ইরান ইউরোপকে ধ্বংস করতে চায়, আমেরিকা না থাকলে ইউরোপ শেষ হয়ে যেত।”

প্রসঙ্গত, ভারত-পাক উত্তেজনা কমানোর কৃতিত্ব তাঁরই, বারংবার দাবি করেছেন ট্রাম্প। প্রকাশ্যেই বলেছেন, শান্তির নোবেল তাঁরই প্রাপ্য। পাকিস্তান, ইজরায়েল-সহ বেশ কয়েকটি দেশ তাঁর দাবিকে সমর্থনও করেছে। কিন্তু এবারও ব্রাত্য ট্রাম্প। নোবেল কমিটি মানবাধিকার রক্ষায় অবদানের জন্য বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নাভি পিল্লাইকে। দীর্ঘদিন রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *