Storefront of Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Kendra with signboard saying "Acchi Dawai, Sasti Dawai" and Medicine shop decorated with garlands.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ট্রেনযাত্রীদের জন্য সুখবর! প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশন চত্বরে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান রাখা হয়। তবে জরুরি মুহূর্তে ওষুধের প্রয়োজন হলে অনেক সময় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে দূরপাল্লার যাত্রার আগে শেষ মুহূর্তে ওষুধের কথা মনে পড়লে তা সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যার সমাধানে স্টেশন চত্বরেই সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে।

রেল সূত্রে জানা গিয়েছে, দেশের ১২৯টির বেশি রেলস্টেশনে চালু হতে পারে জন ঔষধি কেন্দ্র। ফলে যাত্রাপথে হঠাৎ ওষুধের প্রয়োজন হলে স্টেশনের বাইরে দোকান খুঁজতে হবে না। স্টেশনের ভিতরেই ওষুধ কেনার সুযোগ পাবেন যাত্রীরা। এই কেন্দ্রগুলিতে ওষুধ কিনলে মিলতে পারে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। বাজারে প্রচলিত ব্র্যান্ডেড ওষুধের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সাধারণ ওষুধের পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধও মিলবে এই কেন্দ্রগুলিতে।

ট্রেনযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলস্টেশনে জন ঔষধি কেন্দ্র থাকলে মিলবে একাধিক সুবিধা। যাত্রীরা ট্রেনে ওঠার আগেই স্টেশন চত্বর থেকে জরুরি ওষুধ সংগ্রহ করতে পারবেন। এর জন্য স্টেশনের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। ফলে সময়ের সাশ্রয় হবে এবং ওষুধ কিনতে গিয়ে ট্রেন ধরতে দেরি হওয়ার সম্ভাবনাও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *